etcnews
ঢাকাSaturday , 28 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইবির নির্মাণাধীন হলে অনুমতি ছাড়া ব্যানার, তদন্তে ৩ সদস্যের কমিটি

etcnews
November 28, 2026 2:59 pm
Link Copied!

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন নতুন ছাত্র হলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৮ নভেম্বর) রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলামকে কমিটির আহ্বায়ক করে সদস্য হিসেবে আছেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ওহাব ও সহকারী প্রক্টর মো. আতিকুর রহমান।

কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িতদের চিহ্নিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী করণীয় বিষয়ে সুস্পষ্ট সুপারিশসহ আগামী ৩ ডিসেম্বরের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা যায়, গত ২৪ নভেম্বর লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন ছাত্র হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানো হয়। ওই দিনই দুপুরে নির্মাণাধীন ১০ তলা হলটির নাম ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল’ রাখা এবং সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। কর্মসূচি শেষে তাঁরা উপাচার্যের কাছে চার দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।