etcnews
ঢাকাSaturday , 28 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি সিনেটর ট্যামি ডাকওয়ার্থের আহ্বান

etcnews
November 28, 2026 11:35 am
Link Copied!

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থায়ন বন্ধ করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধে বাধ্য করার জন্য কংগ্রেসের পদক্ষেপ দাবি করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ডাকওয়ার্থ বলেন, এই সংঘাতে অর্থায়ন বন্ধ করে প্রেসিডেন্টকে যুদ্ধের অবসান ঘটাতে বাধ্য করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।

মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য ডাকওয়ার্থ আরও দাবি করেন, ট্রাম্পের ইরান যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেল ও ডিজেল বাবদ প্রতিটি মার্কিন পরিবারকে অতিরিক্ত ১ হাজার ২০০ ডলারেরও বেশি ব্যয় করতে হয়েছে।যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের বিষয়টি তুলে ধরে তিনি কংগ্রেসকে এ সংঘাতের অর্থায়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।