etcnews
ঢাকাFriday , 15 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ডিআইইউ বিজনেস ক্লাবের নতুন কমিটি গঠন, নেতৃত্বে শেখ শোয়েব-সাইফুল

etcnews
May 15, 2026 10:25 pm
Link Copied!

ডিআইইউ প্রতিনিধি :

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ডিআইইউ বিজনেস ক্লাব’–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ শোয়েব এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ সাইফুল ইসলাম।

এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ জহুরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফয়সাল আহমেদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাহমুদা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন – সাংগঠনিক সম্পাদক নিপা আক্তার ও অনিক চন্দ্র কর, ইভেন্ট কো-অর্ডিনেটর মোঃ আসিফ, দপ্তর সম্পাদক অমিত কুমার বর্মন, জনসংযোগ নির্বাহী মাহির ফয়সাল কল্লোল, সোশ্যাল মিডিয়া নির্বাহী নুসরাত জাহান মীতি, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ম্যানেজার মোঃ রাতুল আহমেদ এবং মেম্বারশিপ কো-অর্ডিনেটর ঋতু কাম্পু।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল নোমান (নিরব) ও মোঃ সাব্বির হাসান

নবনির্বাচিত সভাপতি শেখ শোয়েব বলেন, ডিআইইউ বিজনেস ক্লাবের নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বাস্তবমুখী কার্যক্রমে আরও সক্রিয়ভাবে কাজ করতে চাই। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে।

সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, শুধু ভালো সিজিপিএ অর্জনই যথেষ্ট নয়, বরং নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলে আগামীর করপোরেট বিশ্বে নেতৃত্ব দেওয়ার এখনই সময়। ডিআইইউ বিজনেস ক্লাব শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল স্কিল ও নেটওয়ার্কিং দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে।

নবগঠিত কমিটির নেতারা জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং করপোরেট বিশ্বের জন্য প্রস্তুত করতে ক্লাবটি নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ, ইন্ডাস্ট্রিয়াল ট্যুরসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

/কানিজ/ঋতু

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।