etcnews
ঢাকাSaturday , 28 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

অনভিবাসী ভিসাধারীদের জন্য মার্কিন দূতাবাসের বার্তা

etcnews
November 28, 2026 12:34 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রে ভ্রমণের যাবতীয় ব্যয় বহনের আর্থিক সামর্থ্যের প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। অনভিবাসী ভিসার আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকারের সময় এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ পরামর্শ দেয় ঢাকার মার্কিন দূতাবাস।বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয় বহনের সক্ষমতাও থাকতে হবে।

দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই, এমন প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনুন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।