etcnews
ঢাকাSaturday , 28 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

‘দেশে আর সহিংসতার রাজনীতি চলবে না’

etcnews
November 28, 2026 12:02 pm
Link Copied!

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন বলেছেন, এ দেশে আর সহিংসতার রাজনীতি চলবে না। অতীতে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছে, তারা আবারও সহিংসতার পথ বেছে নিলে দেশের মানুষ তা প্রতিরোধ করবে। এ জন্য ১৮ কোটি মানুষ প্রস্তুত রয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর কাছে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাজিরা উপজেলা বিএনপি।
শফিকুর রহমান কিরন বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি এ দেশে সহিংসতার কোনো সুযোগ নেই। যারা অতীতে সহিংসতা করেছে, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। কেউ আবারও সেই পথে এগোতে চাইলে তা প্রতিহত করতে আমরা প্রস্তুত।’তিনি বলেন, ‘এ দেশের মানুষ বারবার অন্যায়, অত্যাচার, জুলুম ও ফ্যাসিবাদী শাসনের সুযোগ দেবে না। অতীতে যারা অন্যায় ও অত্যাচার করেছে, তাদের সংশোধনের সুযোগ ছিল। এজন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে তারা রাজনীতি করতে পারবে। কিন্তু দেশের মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে রাজনীতি করার সুযোগ আর নেই। ইতোমধ্যে দেশের মানুষ এ ধরনের রাজনীতি বয়কট করেছে।’বিএনপির এই নেতা বলেন, ‘যারা সহাবস্থানের রাজনীতি করতে চান, তাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে। সহিংসতার পথ পরিহার করে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে এ দেশে রাজনীতি করার সুযোগ থাকবে। কিন্তু জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি দেশের মানুষ মেনে নেবে না।’সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘মানুষকে জিম্মি করে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে, তারা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশে রাজনীতি করতে হলে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতির পথেই আসতে হবে।’

উল্লেখ্য, বিক্ষোভ মিছিলে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দীন অপু, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।