etcnews
ঢাকাThursday , 26 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান

etcnews
November 26, 2026 6:19 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান।

গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। অফিস আদেশ অনুযায়ী, একই বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তফাজ্জল হোসেনের মেয়াদ শেষ হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ৫০তম রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে পরবর্তী তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যেকোনো সময় এ আদেশ প্রত্যাহার, সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।

নতুন দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় পরিবারসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।