etcnews
ঢাকাThursday , 19 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন : ট্রাম্প

etcnews
November 19, 2026 2:11 pm
Link Copied!

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারে না—এ বিষয়ে ওয়াশিংটন ও বেইজিং উভয়ই দৃঢ়ভাবে একমত। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রেও দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি প্রবাহ স্বাভাবিক ও নিশ্চিত করার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও চীন উভয়েরই স্বার্থ রয়েছে।ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, এই বিষয়টি আমরা উভয়েই অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মধ্যপ্রাচ্য ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি বৈঠকে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়েও কথা হয়েছে।ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নিরসনে তিনি এবং চীনা প্রেসিডেন্ট শি চিনপিং—উভয়ই সহায়তা করতে আগ্রহী।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।