etcnews
ঢাকাWednesday , 15 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ইরান ‘যুদ্ধ শেষের দ্বারপ্রান্তে’-ডোনাল্ড ট্রাম্প

etcnews
April 15, 2026 10:09 am
Link Copied!

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারের একটি অংশে তিনি বলেন, “আমার মনে হয়, এটি (যুদ্ধ) শেষের খুব কাছাকাছি পৌঁছেছে।” নিজের বক্তব্যের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।”

তবে যুদ্ধের বর্তমান পরিস্থিতি বা সম্ভাব্য সমাপ্তির নির্দিষ্ট সময় সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যা সাম্প্রতিক সময়ে সংঘাতের রূপ নিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।