etcnews
ঢাকাWednesday , 18 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

etcnews
November 18, 2026 6:09 pm
Link Copied!

ইবি প্রতিনিধি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক, প্রশাসন ভবন প্রদক্ষিণ করে ঝালচত্বরে এসে বিক্ষোভটি শেষ হয়।

এ সময় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদ, আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, সাব্বির হোসাইন, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, রিফাত হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ রনি, সানভীর অনিক, মোহাম্মদ আলীসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বিক্ষোভে তারা ‘আপা আপা করিস না,তোদের আপা আইবো না’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্থান’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’, ‘আসতে চাইলে শেখের বেটি,ফাঁসির দঁড়ি আছে রেডি’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’, ‘আয় ছাত্রলীগ দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘রং হেডেড হাসিনা, বাংলাদেশে আসবে না’, ‘সাহস থাকলে দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, ‘শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।