etcnews
ঢাকাWednesday , 18 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো: আতিকুর রহমান

etcnews
November 18, 2026 7:39 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।১৮ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০টায় অনুষদীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং বিদায়ী ডিন অধ্যাপক মো. শহিদুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান একজন অভিজ্ঞ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও প্রশাসক। তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও একাডেমিক প্রজ্ঞা নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদী।”

তিনি বলেন, “নবনিযুক্ত ডিনের নেতৃত্বে অনুষদের শিক্ষা, গবেষণা ও ল্যাবরেটরি সুবিধা আরও আধুনিক ও সমৃদ্ধ হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের পুষ্টিচাহিদা পূরণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে অনুষদের গবেষক ও শিক্ষার্থীরা আরও জোরালো ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত ডিনকে ফুলল শুভেচ্ছা জানান উপাচার্য ও বিশেষ অতিথিবৃন্দ। এ সময় দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করায় বিদায়ী ডিন অধ্যাপক মো. শহীদুল ইসলামকে ধন্যবাদ জানানো হয়। আলোচনা সভায় অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।