etcnews
ঢাকাWednesday , 18 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ

etcnews
November 18, 2026 5:45 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘স্মার্ট অফিস ব্যবস্থাপনা: প্রশাসনিক দক্ষতা, পেশাদারিত্ব এবং সেবার মানোন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর (বুধবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মো: আতিকুর রহমান।কর্মশালাটির সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী। সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছার উদ্দিন।

কর্মশালায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্মার্ট অফিস ব্যবস্থাপনা, প্রশাসনিক দক্ষতা, পেশাগত যোগ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে আলোচনা করেন ইউজিসির পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া। দুপুর ২টা থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত পেশাগত নৈতিকতা, সুশাসন, মানসম্মত সেবা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ বিষয়ে আলোচনা করেন ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান। পরে বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নাগরিক সনদ ও সেবার মানদণ্ড নিয়ে আলোচনা করেন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো একাডেমিক কার্যক্রম, আর সেই কার্যক্রমকে সচল, গতিশীল ও সফল করার মূল চালিকাশক্তি হলো প্রশাসন। সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসাররা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অফিস ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা বলতে শুধু নথিপত্র আদান-প্রদান বা রুটিন কাজ বোঝায় না; বরং প্রতিষ্ঠানের কার্যক্রম সুশৃঙ্খল, গতিশীল ও লক্ষভিত্তিক রাখতে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং আন্তঃবিভাগীয় সমন্বয় সাধন করাই এর প্রকৃত অর্থ।”

তিনি আরও বলেন, “সনাতন পদ্ধতির লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে ই-নথি, ডিজিটাল কমিউনিকেশন এবং স্মার্ট অফিস ব্যবস্থাপনাকে পুরোপুরি আত্মস্থ করতে পারলে কাজের গতি বহুগুণে বৃদ্ধি পাবে।”

উল্লেখ্য, দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় পবিপ্রবির সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসারসহ মোট ১৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।