etcnews
ঢাকাTuesday , 10 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে ‘জোরালো আগ্রহ’ দেখছেন ট্রাম্প

etcnews
November 10, 2026 10:21 am
Link Copied!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জোরালো উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশই দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছে।তাই যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনায় অগ্রগতির আশা করছে ওয়াশিংটন।
রয়টার্স যানায়, সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, আবুধাবিতে এ নিয়ে ভালো আলোচনা হচ্ছে। মঙ্গলবার থেকে সেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন পক্ষের আলোচনা শুরু হওয়ার কথা।২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার সময়ই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে চলা এই যুদ্ধ এখনো বন্ধ হয়নি। ট্রাম্প বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধের ব্যাপারেও আমরা খুব জোরালো আগ্রহ দেখতে পাচ্ছি। আমরাও এ প্রক্রিয়ায় যুক্ত আছি।সোমবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, আবুধাবির বৈঠকের আগে ভূখণ্ড নিয়ে সমঝোতার বিষয়ে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই ব্যক্তিগত পর্যায়ে কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছে। ওই কর্মকর্তা বলেন, আলোচনায় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। এ ক্ষেত্রে ইউক্রেনকে ন্যাটোর চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদের মতো প্রতিরক্ষা নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও আলোচনায় আসবে।

তবে ভূখণ্ড নিয়ে এখনো দুই দেশের অবস্থান আলাদা। ইউক্রেন চায়, রাশিয়ার সেনারা দুই দেশের আগের সীমান্তে ফিরে যাক।অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো দনবাস অঞ্চল দখলে নিতে চান। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানান, দুই পক্ষই ব্যক্তিগত আলোচনায় সমঝোতার কিছু সুযোগ দেখছে। তার মতে, যুদ্ধের পর নিরাপত্তাব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে সমঝোতা হলে আলোচনার শেষ পর্যায়ে ভূখণ্ড নিয়ে চুক্তি হতে পারে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাফল্য এবং রাশিয়ার বাড়তে থাকা ক্ষয়ক্ষতি আলোচনায় কিয়েভের অবস্থান শক্তিশালী করছে। গত ফেব্রুয়ারির পর এবারই প্রথম যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা হতে যাচ্ছে। আবুধাবিতে দুই দিন ধরে এই আলোচনা চলবে।আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানান, আলোচনার পর তারা রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। তবে আলোচনা শেষ হতে সময় লাগবে বলে মনে করেন ওই কর্মকর্তা। একই সঙ্গে তিনি জানান, আলোচনায় অগ্রগতি হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র সতর্কভাবে আশাবাদী।

এদিকে সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়ে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। রাশিয়া থেকে ডিজেল কেনা, কিছু নিষেধাজ্ঞা স্থগিত করা এবং রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করতে ইউক্রেনকে ট্রাম্পের আহ্বান জানানো নিয়ে এই বিরোধ তৈরি হয়েছে। এ ছাড়া জেলেনস্কিকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প।

যুদ্ধের সম্মুখসারিতে গত কয়েক মাসে তেমন কোনো পরিবর্তন আসেনি। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই যুদ্ধক্ষেত্রের প্রায় ৭৭৫ মাইলজুড়ে দুই দেশের সেনারা অবস্থান করছে। ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।