etcnews
ঢাকাMonday , 9 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের সঙ্গে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সর্বশেষ অবস্থা কী

etcnews
November 9, 2026 5:47 pm
Link Copied!

ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এরই মধ্যে সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অংশ নিতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বৈঠকের আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক ও শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে প্রস্তাব নিয়ে আলোচনার আগে ওয়াশিংটনকে তেহরানের সাতটি দাবি পূরণের শর্ত দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে।ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানো, তেল রপ্তানির ছাড় পুনর্বহাল এবং বিদেশে জব্দ থাকা ইরানি অর্থ ছাড় করা। পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের স্বীকৃতি এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে তেহরান।

রোববার (৮ নভেম্বর) ট্রাম্প বলেছেন, আলোচনায় শক্তিশালী কোনো চুক্তি হলে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম। তবে সমঝোতা না হলে ইরানের আরও লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তেহরানের কিছু দাবি অবাস্তব ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।এদিকে ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ড- এমন খবর প্রকাশ করেছে অ্যাক্সিওস। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ভয়াবহ জবাব দেওয়া হবে।

সব মিলিয়ে কাতারের মধ্যস্থতায় সমঝোতার সম্ভাবনা থাকলেও দুই পক্ষের অনড় অবস্থানে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা কাটছে না।

সূত্র: আল জাজিরা

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।