etcnews
ঢাকাMonday , 9 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

এআইয়ের ঝুঁকি নিয়ন্ত্রণ সম্ভব: ট্রাম্প

etcnews
November 9, 2026 3:04 pm
Link Copied!

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এআই ব্যবহারে কিছু সুরক্ষাব্যবস্থা বা বিধিনিষেধ আরোপে তিনি আপত্তি করেন না বলেও জানিয়েছেন।মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। তবে এমন কোনো নিয়ম চান না, যাতে এআই প্রযুক্তিতে চীনের তুলনায় যুক্তরাষ্ট্র অনেক পিছিয়ে পড়ে।ট্রাম্প বলেন, তিনি কিছু বিধিনিষেধে আপত্তি করেন না। তবে চীনে এ ধরনের বিধিনিষেধ না থাকায় যুক্তরাষ্ট্র যেন প্রতিযোগিতায় পিছিয়ে না যায়, সেটিও নিশ্চিত করতে হবে।

এর আগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের উদ্যোগেই এআইয়ের ঝুঁকি নিয়ন্ত্রণের সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন ট্রাম্প। সরকারের পক্ষ থেকে ব্যাপক বিধিনিষেধ আরোপের বিষয়ে তিনি আগ্রহ দেখাননি। তবে তার সাম্প্রতিক বক্তব্যে কিছু সুরক্ষাব্যবস্থা আরোপে নমনীয়তার ইঙ্গিত পাওয়া গেছে। কী ধরনের বা কতটা বিধিনিষেধে তিনি রাজি, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: রয়টার্স

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।