etcnews
ঢাকাMonday , 9 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা

etcnews
November 9, 2026 1:46 pm
Link Copied!

জলবায়ু পরিবর্তনের প্রভাব, চরম খরা ও সেচসহ তীব্র আর্থিক লোকসানের মুখে পড়ে বিকল্প চাষাবাদের দিকে ঝুঁকছেন তুরস্কের কৃষকরা। সরকারি বা আন্তর্জাতিক সহযোগিতার অপেক্ষায় না থেকে খরাপ্রবণ পশ্চিমাঞ্চলের কৃষকরা কয়েক দশকের তুলা চাষ ছেড়ে এখন কম পানি ও কম খরচের গম এবং সূর্যমুখী রোপণ শুরু করেছেন।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় ৫ শতাংশ আসে কৃষি খাত থেকে। দেশের মোট ব্যবহৃত পানির ৭৯ শতাংশই লাগে কৃষিতে, যার প্রায় অর্ধেক নষ্ট হয় অদক্ষ সেচব্যবস্থার কারণে। ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ ৩১) শুরু হতে যাওয়ার ঠিক মুখে মাঠ পর্যায়ের কৃষকরা জানাচ্ছেন, অতিরিক্ত সেচ খরচ এবং জ্বালানি ও সারের দামের সঙ্গে তাল মেলাতে না পেরে তারা বাধ্য হয়ে ফসল পরিবর্তন করছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, তুরস্ক একসময় বিশ্বের অষ্টম বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ হলেও বর্তমানে তুলা চাষ আশঙ্কাজনক হারে কমেছে।
তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে বীজ তুলা উৎপাদন আগের বছরের চেয়ে ৩৮ শতাংশ কমে ১২ লাখ মেট্রিক টনে নামতে পারে। সোকে অঞ্চলের কৃষকরা খরার কারণে তুলা চাষের জমি প্রায় ৬০ শতাংশ কমিয়ে এনেছেন। অন্যদিকে মার্কিন কৃষি বিভাগের মতে, ২০২৬-২৭ মৌসুমে দেশটির তুলা চাষ আরো ৩০ শতাংশ কমে ২,৭৫,০০০ হেক্টরে নামতে পারে।পানিসংকটের পাশাপাশি তুরস্কের বিদ্যমান সেচ অবকাঠামোও বেশ দুর্বল।নদী ও বাঁধের অপরিশোধিত পানি ব্যবহার করায় পাইপ ও ড্রিপ হোস আটকে নষ্ট হয়ে যায়। আন্তর্জাতিক সংস্থা এফএও এবং ব্যাংকগুলোর তরফ থেকে প্রযুক্তি ও টেকসই অর্থায়নের কিছু উদ্যোগ থাকলেও মূলধন ও জামানতের অভাবে ক্ষুদ্র কৃষকরা তার সুফল পাচ্ছেন না।
বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, দ্রুত টেকসই পদক্ষেপ না নিলে সেচের পানি ১০ শতাংশ কমে গেলে তুরস্কের জিডিপির প্রায় ৬ শতাংশ বা ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। (কপ ৩১) সম্মেলনে রাষ্ট্রীয় ও বেসরকারি অর্থায়নের নতুন কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু কাগজ-কলমের প্রতিশ্রুতি নয়, বাস্তব সহায়তা সরাসরি কৃষকদের হাতে পৌঁছানোই হবে এই সংকটের মূল সমাধান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।