সাব্বির রহমান রাব্বীল,নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা উপজেলায় ‘জাতীয় যুবশক্তি’-এর আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আগামী ৬ মাসের জন্য সংগঠনটির রাজশাহী জেলা শাখা এই কমিটির অনুমোদন দিয়েছে।
শনিবার (০৭ নভেম্বর ২০২৬), জাতীয় যুবশক্তি রাজশাহী জেলা কমিটির এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত এই আংশিক কমিটিতে ইসতিয়াক বিন আলমগীর কে আহ্বায়ক এবং মোঃ তারিক সাইফুল্লাহ কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন – সিনিয়র যুগ্ম আহবায়ক: তানভীর আহম্মেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মোঃ আব্দুল আওয়াল স্বাধীন, মুখ্য সংগঠক: মোঃ মেহেরাব হোসেন, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক: মোঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক: রাকিবুল ইসলাম
প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে (স্মারক নং: জা.যু.শ/রা.মো.উ/আ.ক/২০২৬-২৭/০৭) নবগঠিত এই আংশিক কমিটির দায়িত্বশীলদের আগামী ০১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা জমা দেওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় যুবশক্তির রাজশাহী জেলা কমিটির পক্ষে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ স্বাক্ষর করে এই কমিটির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।

