পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধ্যয়নরত বগুড়া ও জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া-জয়পুরহাট স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পবিপ্রবি’র আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর অনুমোদিত নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. সুমিত হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অপূর্ব দাস। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার আল মাহি।
সহ-সভাপতি পদে রয়েছেন আরাফাত ইসলাম, আবু হানিফ, মাহিনুল ইসলাম রাফি ও নাঈমুর রহমান নাঈম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল নাহিদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আব্দুল্লাহ আল রেদোয়ান, ফুয়াদ রহমান, সারফুল ইসলাম আরমান ও তানভীর আহম্মেদ।
সাংগঠনিক সম্পাদক মোছা. নাঈছ আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম এবং সহ-দপ্তর সম্পাদক মাহফুজ হাসান।
কোষাধ্যক্ষ হয়েছেন জাহিদ হাসান। সহ-কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন কাইজার রিয়াদ, রজনী সরকার, জাহিদুল ইসলাম রিয়ন ও তাসলিমা আক্তার নুপুর।
এ ছাড়া প্রচার সম্পাদক মোস্তাকিম মৃনাল, সহ-প্রচার সম্পাদক সাদমান ইসলাম সাগর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আতীক সরকার সজীব, ক্রীড়া সম্পাদক আবিদুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফারহান ইশরাক, নারী বিষয়ক সম্পাদক ইশরাত জাহান এবং সহ-নারী বিষয়ক সম্পাদক আফরিনা জামান দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটি আগামী এক বছর বগুড়া ও জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, কল্যাণমূলক কার্যক্রম, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে কাজ করবে।
/কানিজ/মুশতাক

