etcnews
ঢাকাSunday , 28 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

etcnews
June 28, 2026 5:43 pm
Link Copied!

কাতার থেকে দেশে ফিরেই হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বাছির উদ্দিন।শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৩টায় দেশে পৌঁছালে ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বাছির উদ্দিন কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দেবিদ্বারে আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হাজির করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানা সূত্রে জানা গেছে, সরকার পতনের পর বাছির উদ্দিন আত্মগোপনে চলে যান। পরে তিনি দেশ ত্যাগ করে কাতারে অবস্থান করছিলেন। অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে ফিরলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির উদ্দিনকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থেকে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।