শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের চরমালগাও উচ্চ বিদ্যালয়ে মহান ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শফিক উপস্থিত থেকে মহান ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শফিক।
এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশ, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের আহ্বান জানান। এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজনে: চরমালগাও উচ্চ বিদ্যালয়।
স্থান: ধানকাটি, ডামুড্যা, শরীয়তপুর।

