etcnews
ঢাকাFriday , 6 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

etcnews
November 6, 2026 2:52 pm
Link Copied!

অলি রহমান, বাগেরহাট প্রতিনিধি:

শ্রমিকের ন্যায্য দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শ্রমিকের পরিচয়ে কোনো প্রকৃত শ্রমজীবী মানুষ নিজের কর্মস্থল ও শিল্পকারখানা ধ্বংস করতে পারেন না। অথচ একটি মহল কলকারখানায় ভাঙচুর চালিয়ে শিল্পের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ১৫-১৬ বছরে একটি মহল মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সেই মহল এখন সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, তাদের দাবি বিবেচনায় সরকার মজুরি বোর্ড গঠন করেছে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন। সভা শেষে প্রধানমন্ত্রী ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।