etcnews
ঢাকাSaturday , 27 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবি রিসার্চ সোসাইটির সভাপতি ফরহাদ, সম্পাদক তানভীর

etcnews
June 27, 2026 11:01 am
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘জাস্ট রিসার্চ সোসাইটি’র নতুন কমিটি দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরহাদ ইসলাম এবং সাধারণ সম্পাদক কেমিকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর খন্দকার।

বুধবার (২৪ জুন) জাস্ট রিসার্চ সোসাইটির সাবেক সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং উপদেষ্টামন্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। আগামী একবছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন।

অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (গবেষণা) মো: আখতারুজ্জামান, সহ-সভাপতি (প্রশাসন) সাদরিতা সরকার শশী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দপ্তর ও অপারেশন সম্পাদক জালিস মাহমুদ, যোগাযোগ ও প্রচার সম্পাদক মো: রিশালাত জামান, গবেষণা ও ক্যারিয়ার সম্পাদক জাকওয়ানা জুঁই, কোষাধ্যক্ষ মো: হাবিব উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: সামাউন ইসলাম, প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক মো: আবু সালাহ, ইভেন্ট ও কর্মশালা সম্পাদক মো: আবুল হোসেন, আইটি ও কনটেন্ট উন্নয়ন সম্পাদক সোয়াত হাসনাত সৌরভ।

সভাপতির বক্তব্যে ফরহাদ বলেন, গবেষণাই একটি জাতির জ্ঞান, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসকে সামনে রেখে আমরা জাস্ট রিসার্চ সোসাইটিকে গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করব। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ বৃদ্ধি করা, মানসম্মত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ করা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি করা এবং দক্ষ গবেষক তৈরির উপযোগী পরিবেশ নিশ্চিত করা। আমাদের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে বাস্তব ও দীর্ঘমেয়াদি অবদান রাখবে।

সাধারণ সম্পাদকের বক্তব্যে তানভীর খন্দকার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গবেষণার ধারনা, গবেষণার বিষয়াবস্তুর সাথে পরিচিতি করানোই হবে আমাদের অন্যতম লক্ষ্য। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ চলছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে গবেষণার কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। যবিপ্রবির গবেষণা সংসদের একজন সাধারণ সম্পাদক হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তি নির্ভর গবেষণার জ্ঞান পৌছে দেওয়ার।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।