etcnews
ঢাকাFriday , 26 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে ডিআইইউ বিজনেস ক্লাব–বিআইআইএনের সমঝোতা

etcnews
June 26, 2026 5:57 pm
Link Copied!

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, উদ্ভাবন ও ক্যারিয়ার অগ্রগতিতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ডিআইইউ বিজনেস ক্লাব এবং বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতার আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে ক্যারিয়ার উন্নয়ন কর্মসূচি, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, নেটওয়ার্কিং কার্যক্রম, উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগ এবং শিল্পখাতের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

এ ছাড়া শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও কর্মজীবনসংক্রান্ত বিভিন্ন সুযোগ, জীবনবৃত্তান্ত (সিভি) প্রস্তুতি, চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি, করপোরেট পেশাজীবী ও শিল্পখাতের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং মেন্টরশিপের সুযোগ পাবে। পাশাপাশি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও প্রযুক্তি ও ব্যবসাভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমেও অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

ডিআইইউ বিজনেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন, কর্মসংস্থানের জন্য প্রস্তুতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

অন্যদিকে বিআইআইএনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন, নেতৃত্ব ও উদ্যোক্তা বিকাশে আরও সক্রিয়ভাবে যুক্ত হবে এবং ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।

উভয় প্রতিষ্ঠান মনে করে, এ উদ্যোগ শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করবে এবং দেশের মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।