পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কাছে ২-০ গোলে হেরেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ‘খ’ গ্রুপের ম্যাচে পবিপ্রবির হয়ে জোড়া গোল করেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী ভুবন পাল।
১৯ নভেম্বর ( বৃহস্পতিবার) দুপুর দেড়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার ২০ মিনিটে প্রথম গোল করে পবিপ্রবিকে এগিয়ে দেন ভুবন পাল। পরে ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় পায় পবিপ্রবি।
উল্লেখ্য, আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পবিপ্রবির ১৮ সদস্যের একটি ফুটবল দল গত ১৭ নভেম্বর রাতে রাজশাহীর উদ্দেশে যাত্রা করে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

