অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য উৎপাদন ও বহুমুখী পণ্য রপ্তানি সক্ষমতা অর্জন এর মাধ্যমে
সমৃদ্ধির লক্ষ্যে দেশকে আকর্ষণীয় “Business Hub” এ রূপান্তরে প্রস্তাব:
১) স্থানীয় ও আন্তর্জাতিক বাজার চাহিদার ভিত্তিতে প্রতিযোগিতামূলক মূল্যে গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন ও বহুমুখী পণ্য রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও অধিকহারে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে:- সহজ ব্যবসা বান্ধব “Easy of Doing Business” পরিবেশ সৃষ্টিতে দ্রুততার সাথে সঠিক পরিকল্পনা-নীতিমালা গ্রহণ ও তা আইনে রূপান্তর এর মাধ্যমে অনতিবিলম্বে প্রয়োগ-বাস্তবায়নে সরকার প্রধান বা উচ্চ মহল এর তত্ত্বাবধানে উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। (পূর্বের গৃহীত অনেক কার্যকরী সহায়ক পরিকল্পনা-নীতিমালা প্রয়োগে অনীহা-অবাস্তবায়িত, যা বাস্তবায়নহীনতার চক্রে দীর্ঘদিন যাবত ঘুরপাক খাচ্ছে)
২) সমৃদ্ধির স্বার্থে রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে: একক রপ্তানি পণ্য/শিল্প খাতের উপর নির্ভর না করে, আমদানি-রপ্তানি এর মধ্যকার ভারসাম্য আনয়নে তৈরি পোষাক ব্যতীত, বহুমুখী পণ্য রপ্তানি এর উদ্দেশ্যে আমদানিকৃত প্রয়োজনীয় কাঁচামাল/উপকরণ এর উপর আদায়যোগ্য সমুদয় রাজস্ব এর সমপরিমাণ অর্থের ব্যাংক গ্যারান্টি এর বিপরীতে সহজ শর্তে শুল্ক বন্ড বা বিশেষ সুবিধা প্রদান করা যেতে পারে।
এক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দ্বারা রাজস্ব নিরাপত্তা শতভাগ নিশ্চিত করে নিম্নে বর্ণিত সহজ শর্তসমূহ আরোপ করা যেতে পারে:-
(ক) প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য রপ্তানি ও রপ্তানি বাজার বিস্তারের সুযোগ দানে প্রদত্ত বন্ড বা বিশেষ সুবিধা অপব্যবহার রোধকল্পে শিল্পখাত ভিত্তিক ন্যূনতম মূল্য সংযোজন এর হার নির্ধারণ করত: আমদানি-রপ্তানি এর মধ্যকার সমন্বয় সাধন করা যেতে পারে, এতেকরে, আমদানি-রপ্তানি (In-Bond-Ex-Bond) এর মধ্যেকার হিসাব সংরক্ষণ-সমন্বয় পদ্ধতি অতি সহজতর, স্বচ্ছ ও রাজস্ব অপব্যবহার এর সুযোগ বন্ধ হবে।
(খ) ক্রেতা আকর্ষণে মুখ্য প্রতিযোগি দেশ সমূহের ন্যায় দ্রুত পণ্য রপ্তানি সক্ষমতা অর্জনে, রপ্তানি লিডটাইম কমিয়ে আনা আবশ্যক, এক্ষেত্রে নির্ধারিত সময় (৯ থেকে ১২ মাস) এর মধ্যে পণ্য রপ্তানি সম্পন্নকল্পে লিখিত অঙ্গীকারনামা আদায় সাপেক্ষে, ব্যাংক গ্যারান্টির বিপরীতে আংশিক রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে রপ্তানি আদেশ বা TT বা LC প্রাপ্তি ব্যতিরেক রপ্তানির উদ্দেশ্যে আগাম স্ব-ঘোষণা দিয়ে রপ্তানি পণ্য উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল/উপকরণ আমদানিতে সুযোগ প্রদান করা যেতে পারে।
৩) টেকসই শিল্প ভিত্তি ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে:- আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক মূল্যে শিল্পের উপকরণ (Intermediate Raw Materials, Parts & Components, etc.) উৎপাদন, দ্রুত সরবরাহ ও সহজ প্রাপ্তি নিশ্চিতকরণ ব্যাতিরেখে বহুমুখী পণ্য উৎপাদনমুখী অগ্র/SME শিল্পের বিকাশ, মূল্যগত ও রপ্তানি সক্ষমতা অর্জন অসম্ভব।
এক্ষেত্রে, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে এলডিসি গ্রাজুয়েশন সক্ষমতা অর্জনে আমদানির পরিবর্তে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য উৎপাদন, স্থানীয় বাজার ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে, বিবিধ শিল্পের উপকরণ স্থানীয় পর্যায়ে উৎপাদনে পশ্চাৎ (Backward Linkage) শিল্প খাতে বিদেশী-দেশীয় বিনিয়োগ আকর্ষণে ও উৎসাহদানে সকল ধরনের পশ্চাৎ শিল্পের কাঁচামাল (Basic Raw Material) এর উপর আরোপণীয় আমদানি শুল্ক ১% এর অতিরিক্ত ও ভ্যাটসহ অন্যান্যকরাদি সমুদয় অব্যাহতি দান এবং উহার দ্বারা স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পের উপকরণ উৎপাদন পর্যায়ে ভ্যাট ও অন্যান্য কর অব্যাহতি প্রদান করা যেতে পারে।
৪) বিবিধ পণ্য ভিত্তিক উৎপাদনমূখী অগ্র/SME শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে:- আমদানির পরিবর্তে স্থানীয় পর্যায়ে বিবিধ পণ্য উৎপাদনে সক্ষমতা অর্জন ও উৎসাহ দানে NBR কর্তৃক জারীকৃত বিবিধ SRO এ উৎপাদনমুখী শিল্পের সক্ষমতা যাচাইকল্পে বাধ্যতামূলক যে সকল Machine & Equipment থাকিতে হইবে নির্দিষ্টকরণ করা হইয়াছে, এরূপ শর্ত বিলোপ করে, অর্থাৎ বৈদেশিক মূদ্রা সাশ্রয়ে Machine & Equipment এর নাম উল্লেখ না করে, বিবিধ উপকরণ আমদানি পর্যায়ে শুল্ক ও কর সুবিধা প্রাপ্তিতে শুধুমাত্র SRO তে উল্লেখিত উপকরণসমূহ নিজ প্রতিষ্ঠানে স্থানীয়ভাবে উৎপাদনে সক্ষমতা থাকিতে হইবে অথবা স্থানীয়ভাবে উৎপাদিত ঐ সকল উপকরণসমূহ দ্বারা পণ্য উৎপাদন করিতে হইবে, এ মর্মে শর্ত আরোপ করা যেতে পারে।
অন্যথায়, যে মহান উদ্দেশ্যে এ সকল SRO সমূহ জারি করা হইয়াছে, সেই কাঙ্ক্ষিত সুফলসমূহ অর্জন অসম্ভব বা দুষ্কর হবে এবং SME শিল্পসমূহ সমহারে একই শুল্ক সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। ফলে, প্রান্তিক পর্যায়ে বিবিধ SME শিল্পের বিকাশে সরকারের অভিপ্রায়-পরিকল্পনা সমূহ কাঙ্খিত সফলতা অর্জনে ব্যর্থ হবে। এছাড়াও, একচেটিয়া বাজার ব্যবস্থা এর সুযোগ সৃষ্টি হবে, যা পশ্চাৎ শিল্পে বিনিয়োগ ও বিকাশে অন্তরায়/বড় বাধা এবং বর্তমান প্রতিযোগিতামূলক মুক্ত বাজার অর্থনৈতিক ব্যবস্থা নীতি এর পরিপন্থী।
৫) রাজস্ব এর আওতা ও আদায় বৃদ্ধির লক্ষ্যে:- রাজস্ব হার কমিয়ে সহজ রাজস্ব নীতিমালা প্রনয়ন এর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
মো: সাইফুর রহমান
চেয়ারম্যান
এস.কে.বি স্টেইনলেস স্টিল মিলস লি:

