ইরাকের কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। রোববার রাতে চালানো এ হামলার পর বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।আঞ্চলিক বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় প্রায় ২ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অচল হয়ে পড়েছে।সুলায়মানিয়া প্রদেশের চামচামাল জেলায় অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে। বন্ধ রয়েছে গ্যাসক্ষেত্রটির উৎপাদনও।ইরাকের নিরাপত্তা গণমাধ্যম সেলের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি কুর্দিস্তান অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।সূত্র: আনাদোলু এজেন্সি
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

