etcnews
ঢাকাSunday , 4 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

জেএসপিএসের গবেষণা ফেলো হিসেবে জাপান যাচ্ছেন পবিপ্রবির ড. হাচিব

etcnews
October 4, 2026 1:32 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের (জেএসপিএস-ইউজিসি বাই-লেটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্ট) প্রজেক্ট মেম্বার ও জেএসপিএসের গবেষণা ফেলো হিসেবে গবেষণার কাজে জাপান যাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার।

৫ অক্টোবর ২০২৬ গবেষণাসংক্রান্ত কাজে জাপানের তোহোকু ইউনিভার্সিটির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। জাপানে অবস্থানকালে তাঁর গবেষণার যাবতীয় ব্যয় জাপান সরকার বহন করবে।

ড. হাচিব মোহাম্মদ তুষার বর্তমানে পবিপ্রবির আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি নেগেরি পাদাংয়ের অতিথি প্রভাষক এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রার আমন্ত্রিত অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের ভিজিটিং রিসার্চার হিসেবেও কাজ করছেন।

এ ছাড়া তিনি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সরকারের বৃত্তিতে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে মালয়েশিয়ার আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ফর ফুড সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল এগ্রিকালচারের (আইসিএফএসএ) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশের কান্ট্রি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।