বিশেষ প্রতিনিধি: রাজধানীর মিরপুর-১ নম্বরের সমিত ভবনের তারেক টেলিকমে বিশ্বখ্যাত মোবাইল এক্সেসরিজ ও
গেমিং ব্র্যান্ড ওরাইমোর (oraimo) নতুন একটি ব্র্যান্ড শপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
৩ অক্টোবর ২০২৬ দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও অনলাইন গেমিং প্রতিযোগিতার মাধ্যমে শপটির শুভ সূচনা ঘটে।

উদ্বোধনী অনুষ্ঠানে গেমিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত
নগদ অর্থের কুপন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ওরাইমো ইন্টারন্যাশনালের চায়না প্রতিনিধিসহ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার তানভীর হোসেন মজুমদার,
স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওরাইমো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার তানভীর হোসেন মজুমদার বলেন,
“আমাদের মূল লক্ষ্য ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণ প্রজন্ম। খেলার মাঠ ও বিনোদনের সুযোগ সীমিত হওয়ায় বর্তমানে তরুণদের একটি বড় অংশ অনলাইন গেমের প্রতি আগ্রহী হয়ে উঠেছে।
এই তরুণদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দিতে এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে কাজ করছে ওরাইমো।”
তিনি আরও জানান, ই-স্পোর্টস সেক্টরে আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে জনপ্রিয় অনলাইন গেম
‘ফ্রি ফায়ার’-এর (Free Fire) সাথে কোলাবরেশনে স্মার্ট এক্সেসরিজ ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে ওরাইমো।
গেমিংকে আন্তর্জাতিকভাবে স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশে অনুষ্ঠিত বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণেরাও অংশ নিচ্ছেন।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের তরুণেরা নিজেদের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে
ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফিতা কেটে শপটির শুভ উদ্বোধনের পর আয়োজকেরা জানান,
এই ব্র্যান্ড শপটি চালুর ফলে স্থানীয় গ্রাহকেরা খুব সহজেই ওরাইমোর গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা পাবেন।

