বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, প্রাইভেট ইউনিভার্সিটি উইং-এর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখা।
শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সভাপতি আশরাফুল ইসলাম, শাখার অন্যান্য দায়িত্বশীল এবং নেতাকর্মীরা।
এ সময় শাখা সভাপতি আশরাফুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একটি সবুজ, পরিবেশবান্ধব ও সচেতন ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচি শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

