পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শহীদ জিয়াউর রহমান হলের উদ্যোগে আয়োজিত হল শহীদ জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্ট। উক্ত উদ্বোধনী ম্যাচে সার্বিক তত্ত্বাবধায়নে ছিল শহীদ জিয়াউর রহমান হল ছাত্রদল।
১৫ জুলাই (মঙ্গলবার ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শহীদ জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান হলের সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. কবির হোসাইন এবং সহকারী অধ্যাপক নাজমুল সাকিব । এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ রাতুল এবং শহীদ জিয়াউর রহমান হল ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

