etcnews
ঢাকাMonday , 13 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

যবিপ্রবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বুধবার

etcnews
July 13, 2026 11:49 am
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই, বুধবার সকাল সাড়ে ১০ টায়। ওই দিন বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং তাঁদের মধ্যে ওরিয়েন্টেশন কিট বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে একই দিনে শুরু হবে শিক্ষা-কার্যক্রম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।