etcnews
ঢাকাFriday , 10 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

etcnews
July 10, 2026 7:25 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এইচআর ক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব।

অনুষ্ঠানে এইচআর ক্লাবের সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. হাছান উদ্দিন। এ সময় অনুষদের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং এইচআর ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. হাছান উদ্দিন বলেন, “এইচআর ক্লাবের এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এইচআর ক্লাব আরও নতুন ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করবে বলে আমি আশাবাদী।”

সভাপতির সমাপনী বক্তব্যে মো. মমিন উদ্দিন বলেন, “উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এইচআর ক্লাব অতীতেও বিভিন্ন ব্যতিক্রমী ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে কাজ করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।” তিনি অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে দেশীয় মৌসুমি বিভিন্ন ফলের সমাহার, অংশগ্রহণকারীদের আন্তরিক উপস্থিতি এবং প্রাণবন্ত পরিবেশ গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফল উৎসবের আবহকে স্মরণ করিয়ে দেয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি, সম্প্রীতি ও ঐতিহ্যচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।