etcnews
ঢাকাFriday , 3 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আইইইই আন্তর্জাতিক সম্মেলন

etcnews
July 3, 2026 5:17 pm
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধিঃ

প্রথমবারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম আইইইই আন্তর্জাতিক রোবোটিক্স, স্বয়ংক্রিয় ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস (রাইকন ২০২৬) সম্মেলন।

আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সশরীরে ও অনলাইন উভয় মাধ্যমে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। সম্মেলনটির যৌথ আয়োজক হিসেবে রয়েছে আইইইই (ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স) বাংলাদেশ শাখা এবং আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি (আরএএস) বাংলাদেশ চ্যাপ্টার।

এটি রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস (আইওটি), স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রযুক্তি নিয়ে গবেষণার অভিজ্ঞতা বিনিময় ও নতুন উদ্ভাবন তুলে ধরার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উক্ত RAAICON 2026 সম্মেলনে রোবট নকশা, রোবটের গতিবিদ্যা ও চলন বিশ্লেষণ, যন্ত্রভিত্তিক শিক্ষণ (মেশিন লার্নিং), স্মার্ট কারখানা, স্বয়ংচালিত যানবাহন, জীব-রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, স্মার্ট হোম স্বয়ংক্রিয় ব্যবস্থা, টেকসই প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটির সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ থাকবে। গৃহীত গবেষণাপত্রগুলো আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশের জন্য বিবেচিত হবে।

কনফারেন্স চেয়ার প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, আইইইই কনফারেন্স আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গর্বের বিষয়। প্রতি বছর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নিয়মিত আইইইই কনফারেন্স হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে তা হয়নি। এই বছর আমরা অত্যন্ত জাকজমকপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে কনফারেন্স শুরু করতে যাচ্ছি, আশা করি প্রতিবছর এই ধারা অব্যাহত থাকবে। এই ধরণের আন্তর্জাতিক কনফারেন্স দেশী-বিদেশী বিভিন্ন গবেষকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ, সাম্প্রতিক গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এছাড়াও সম্মেলনে শিক্ষার্থীদের ভ্রমণ অনুদান (স্টুডেন্ট ট্রাভেল গ্রান্ট), সেরা গবেষণাপত্র পুরস্কার এবং সেরা উপস্থাপনা পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, উক্ত কনফারেন্সে গবেষণাপত্র জমা দেওয়ার শেষ সময় ৮ জুলাই ২০২৬, গ্রহণযোগ্যতার নোটিশ প্রকাশ ১৮ আগস্ট ২০২৬, চূড়ান্ত (ক্যামেরা-রেডি) গবেষণাপত্র জমার শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৬ এবং লেখক নিবন্ধনের শেষ সময়ও ৩০ আগস্ট ২০২৬।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।