etcnews
ঢাকাThursday , 2 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবির ৯৮ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা

etcnews
July 2, 2026 10:24 am
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৮ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ৯২ কোটি ৫৮ লাখ ৫৪ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৬ কোটি ২০ লাখ টাকা আয় ধরা হয়েছে।

সোমবার (২৯ জুন) যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১১৫ তম (বাজেট সংক্রান্ত) বিশেষ সভায় এই বাজেট উত্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, বাজেট উত্থাপন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দের বিষয়ে রিজেন্ট বোর্ডের সদস্যরা তাদের মতামত ও সুপারিশ দেন। পরবর্তীতে তা রিজেন্ট বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোষাধ্যক্ষ না থাকায় বাজেট উপস্থাপন করেন হিসাব দপ্তরের পরিচালক মো. জাকির হোসেন। তিনি জানান, নতুন অর্থবছরের জন্য মোট ৯৮ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার টাকার বাজেট পাস হয়েছে। এর মধ্যে ইউজিসি থেকে ৯২ কোটি ৫৮ লাখ ৫৪ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৬ কোটি ২০ লাখ টাকা আয় নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, এবারের বাজেটে গবেষণা খাত অন্তর্ভুক্ত করা হয়নি। গবেষণা খাতের বরাদ্দ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পৃথক বাজেটের মাধ্যমে পরবর্তীতে নির্ধারণ করবে।

যবিপ্রবির উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি (ভার্চুয়ালি), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম (ভার্চুয়ালি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন (ভার্চুয়ালি), যশোর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এম আহসান হাবীব (ভার্চুয়ালি), সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আব্দুল কাদের (ভার্চুয়ালি), বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শেখ মাহমুদুল হাসান, রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপিকা নারগিস বেগম, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসা. আফরোজা খাতুন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম, রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দিন, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন প্রমুখ।

/কানিজ/রাব্বীল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।