etcnews
ঢাকাTuesday , 30 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবির জাস্টপিএস ক্লাবের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

etcnews
June 30, 2026 9:53 pm
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটির (জাস্টপিএস) নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবি ফটোগ্রাফি সোসাইটির উপদেষ্টা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নওশিন আমিন শেখ, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাব্বির হোসাইন এবং ইংরেজি বিভাগের প্রভাষক শরীফুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী সদস্যদের সম্মাননাসূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় ফটোগ্রাফি চর্চা ও সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবিদ হাসান।

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের প্রভাষক শরীফুজ্জামান বলেন, ফটোগ্রাফি এমন একটি শিল্প যা মানুষের মনে শুধুমাত্র একটি ছবির দ্বারা গভীর প্রভাব ফেলে। একটি ছবি যেন একটি গল্প বলে। তোমরা পূর্বে ‘আরণ্যক ২.০’ সহ অন্য যে প্রোগ্রামগুলো আয়োজন করেছো তা অত্যন্ত দৃষ্টিনন্দন ছিল। আশা করি তোমরা আরো ভালো প্রোগ্রাম ভবিষ্যতে আয়োজন করবে।

যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা ড. মোঃ সাব্বির হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্লাব-কার্যক্রম একজন শিক্ষার্থীকে আরো পরিপক্ক হতে সহায়তা করে৷ ফটোগ্রাফির মতো সৃজনশীল কার্যক্রম খুব কম সংখ্যক মানুষই আয়ত্ত করতে পারে। আশা করি তোমরা আগামীতে আরো ভালো করবে।

ড. মোঃ নওশিন আমিন শেখ বলেন, প্রথমেই আমি বিদায়ী কমিটিকে তাদের নিষ্ঠা ও পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ এবং নতুন কমিটিকে শুভকামনা জানাই। ফটোগ্রাফি শুধু ছবি তোলা নয়, এটি দায়িত্ব ও নৈতিকতারও বিষয়। একটি ভালো ছবি মানুষের মনে গভীর প্রভাব ফেলতে পারে। আমাদের সবসময় ছবি তোলার ক্ষেত্রে অন্যের গোপনীয়তা ও সম্মান রক্ষার বিষয়ে সচেতন থাকতে হবে। নবীনদের বলব, শুধু ভালো ফটোগ্রাফার নয়, ভালো সংগঠক হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। যার যে দক্ষতা, সে সেই জায়গা থেকে ক্লাবকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।