পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত “বরিশাল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী এক বছরের জন্য ২২ জুন নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিমেষ নন্দী এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাসাদুল হক সাজিন। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে সফিকুল ইসলাম আকাশ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাবির খান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাসিম শাহরিয়ার আলভি এবং দপ্তর সম্পাদক হিসেবে আলিফ ইসলাম।
নবনির্বাচিত সভাপতি অনিমেষ নন্দী বলেন, “বরিশালের শিক্ষার্থীদের কল্যাণ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বরিশাল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
সাধারন সম্পাদক আরশাদুল হক সাজিন বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য হলো বরিশাল অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং কল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়া। আমি বিশ্বাস করি, আমরা সবাই একসাথে কাজ করলে শিক্ষার্থীদের জন্য আরও ইতিবাচক ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে পারব। সকলকে আন্তরিক ধন্যবাদ।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন কমিটি শিক্ষার্থীদের ঐক্য, সামাজিক কার্যক্রম ও উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

