etcnews
ঢাকাSaturday , 28 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবিতে দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত

etcnews
November 28, 2026 6:49 pm
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি:

‘শেখো, প্রতিযোগিতা করো, উদ্ভাবন করো’ শিরোনামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আইইইই কম্পিউটার সোসাইটি যবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এর আয়োজনে এক দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আইডিয়া পিচিং প্রতিযোগিতা সরাসরি ও অনলাইন দুই মাধ্যমে আয়োজন করা হয়েছে। এতে বিচারক হিসেবে ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. এ এফ এম শাহাব উদ্দিন এবং প্রভাষক শেখ সালাহউদ্দিন কবির।

অনুষ্ঠানের স্পিকার হিসেবে ছিলেন প্রোগ্রামিং হিরো এর চিফ অপারেটিং অফিসার আবদুর রাকিব।
তিনি অনলাইনে বাংলাদেশের বর্তমান সফটওয়্যার শিল্প, কর্মজীবনের সুযোগ, শিল্প খাতের প্রত্যাশা ও ভবিষ্যতের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

আইডিয়া পিচিং-এর পাশাপাশি আয়োজন করা হয় প্রোগ্রামিং প্রতিযোগিতার। দলভিত্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতার সমস্যা প্রণয়ন প্যানেলে ছিলেন সিএসই বিভাগের শিক্ষার্থী এহসানুল হক, তাহসিন আরাফাত ও নাসিফ শাহরিয়ার নাফি।

প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১৮ টি এবং আইডিয়া পিচিং প্রতিযোগিতায় ১৭ টি টিম অংশগ্রহণ করেন। দুই ইভেন্টে বিজয়ী এবং রানার্সআপ দের নগদ অর্থ এবং সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুল ইসলাম বলেন, আমরা এমন একটা আয়োজন করতে পেরে আনন্দিত। তোমাদের আইডিয়া গুলোও ছিলো অনেক সুন্দর। সেগুলো আইডিয়া উদ্ভাবন করার জন্য,তোমাদের সহযোগিতা লাগলে,আমরা সহযোগিতার জন্য চেষ্টা করবো। বিকেল চার ঘটিকায় ফলাফল ঘোষণা, পুরস্কার সনদ বিতরণ ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

উল্লেখ্য, আয়োজনটির সহ-আয়োজক হিসেবে রয়েছে আইইইই যবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ, আইইইই রোবটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি ও আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটির যবিপ্রবি শাখা এবং আইইইই যবিপ্রবি উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।