ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের( ইবি) ৪৮ তম দিবস উপলক্ষে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শাখা ছাত্রদল। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে র্যালি বের করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর বিকাল ৪ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, প্রক্টর অধ্যাপক ড শাহিনুজ্জামান, শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ ও ছাত্রদলের অন্য নেতাকর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, “সংস্কৃতি হলো আমদাদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন। তাঁরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
/কানিজ/সৈকত

