ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়েরর (ইবি) ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির আয়োজনে শহীদ আনাস হল এবং খালেদা জিয়া হলে মাঝে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিতর্কের বিষয়বস্তু ছিল “এই সংসদ মনে করে, শিক্ষকদের স্বদিচ্ছাতেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব”।
রবিবার (২২ই নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে এই বিতর্ক প্রতিযোগিতায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়নুল হক আকন্দ, হাউজ টিউটরবৃন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সেক্রেটারি ও অন্যান্য হলের সভাপতি সেক্রেটারি ও বিতার্কিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বিতর্কে সরকারি সরকারি দল হিসেবে শহীদ আনাস হল এবং বিরোধী দল হিসেবে ছিল খালেদা জিয়া হল অংশগ্রহণ করে। পরে উক্ত অনুষ্ঠানে উভয় দলকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় বিরোধী দলের উপনেতা তাসনীম ফাতিমা।
/কানিজ/সৈকত

