etcnews
ঢাকাSunday , 22 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম দিবস উদ্‌যাপিত

etcnews
November 22, 2026 3:09 pm
Link Copied!

ইবি প্রতিনিধি:
বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম দিবস পালিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় সংগীত পরিবেশ, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরবর্তীতে আনন্দ র‍্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তাবক অর্পণ করা হয়। পরে প্রশাসন ভবনের সামনে কেক কাটার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
এসময় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড.মতিনুর রহমান শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন এবং জাতীয় পতাকা উত্তোলন ও শুভেচ্ছা বিনিময় শেষে উপাচার্যের নেতৃত্বে উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্ট, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ছাত্রসংগঠন ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে এতে অংশগ্রহণ করে। র‍্যালিটি ক্যাম্পাসের কেন্দ্রীয় ফুটবল মাঠ থেকে শুরু করে ক্যামপাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিলো আধুনিক জ্ঞানের সাথে ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি যোগ্য, দক্ষ এবং অভিজ্ঞ জনসমষ্টি তৈরি করা। যারা দেশে এবং দেশের বাহিরে দেশ, সমাজ এবং দেশের মানুষের জন্য ভূমিকা রাখবে। ​কিন্তু দুর্ভাগ্যজনক দীর্ঘদিন যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ভুলুণ্ঠিত করে অন্যভাবে এটিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে।
‎
‎আমি দায়িত্ব গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি কথা বলে এসেছি, সেটা হলো যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জ সবাইকে নিয়ে আমরা একজোটে কাজ করবো

উল্লেখ্য, ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশের উচ্চশিক্ষায় ভূমিকা রাখা ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে ১৭৫ একর জমির ওপর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত এটিই প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়, যা আজ গৌরবময় যাত্রার ৪৮ বছরে পদার্পণ করেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।