etcnews
ঢাকাSunday , 22 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন

etcnews
November 22, 2026 12:45 pm
Link Copied!

মুশতাক আহমেদ,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সৃজনী স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনতে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে।

২২ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ৯টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মো: আতিকুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো: জহুরুল হক, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল হোসেন। সঞ্চালনা করেন সৃজনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন,“বরিশাল বিভাগের মধ্যে সৃজনী বিদ্যানিকেতনের সুনাম রয়েছে। আমরা প্রতিষ্ঠানটিকে এ বিভাগের মধ্যে প্রথম সারিতে দেখতে চাই। এ লক্ষ্য অর্জনে প্রশাসন ও ব্যবস্থাপনা কমিটিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, “অটোমেশন সফটওয়্যার চালুর ফলে ভর্তি, শিক্ষার্থীদের উপস্থিতি, পরীক্ষার ফলাফল, বেতন-ফি আদায় ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে।”

উল্লেখ্য, অটোমেশন সফটওয়্যারটির মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম একীভূত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা সহজেই প্রয়োজনীয় তথ্য ও সেবা পাবেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।