etcnews
ঢাকাTuesday , 10 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইবির বাসে পেট্রোল বোমা হামলায় বৈছাআর নিন্দা ও প্রতিবাদ

etcnews
November 10, 2026 11:57 am
Link Copied!

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের যাতায়াতের দিগন্ত’ নামক একটি ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টায় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক(দপ্তর) আবু সাঈদ খুদরী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক এস এম সুইট এবং সদস্য সচিব ইয়াসরুল কবির সৌরভ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “৯ নভেম্বর রাতে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় সাধারণ শিক্ষার্থীদের চলন্ত বাসে যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, তা চরম উদ্বেগজনক। চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মতো নাশকতা প্রমাণ করে যে, সাধারণ শিক্ষার্থীদের জীবন ও শিক্ষাঙ্গণের স্থিতিশীলতা নস্যাৎ করতে ফ্যাসিবাদের দোসররা এখনো তৎপর রয়েছে। অল্পের জন্য বাসটি বড় ধরনের বিপর্যয় ও শত শত শিক্ষার্থীর প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে। আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিতে চাই, ৫ আগস্টের পর স্বাধীন এই বাংলায় শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের ফ্যাসিবাদী আগ্রাসন বা সন্ত্রাসী হামলা বরদাশত করা হবে না।”

​এ হামলার সঙ্গে জড়িতদের নিষিদ্ধ সংগঠনের চিহ্নিত দোষীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির  আওতায় আনতে এবং শিক্ষার্থীদের যাতায়াতের সকল রুট এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীলে প্রয়োজনীয় ভূমিকা পালনের আহ্বান জানায় সংগঠনটি।

উল্লেখ্য, ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার ‘দিগন্ত’ বাসে একদল মুখোশধারী দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা হামলা চালায়। হামলার বিপদ বুঝতে পেরে বাসচালক গতি বাড়িয়ে দ্রুত স্থানটি পার করেন। এতে শিক্ষার্থীরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। ​এমন ন্যক্কারজনক ও প্রাণঘাতী হামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।