etcnews
ঢাকাSunday , 4 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার

etcnews
October 4, 2026 2:02 pm
Link Copied!

যেকোনো সংকটে যাতে মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছানো যায় সেবিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক সংকটে দ্রুত সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সরকার।পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাকে শক্তিশালী করার ওপরও জোর দেওয়া হচ্ছে।’
আজ রবিবার সকালে বে অব বেঙ্গল ২০২৬ কনভারসেশনের দ্বিতীয় দিনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সমন্বিত সামাজিক সুরক্ষা ব্যবস্থাই আগামী দিনের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। বলেন, ‘সামাজিক সুরক্ষাকে বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।
নাগরিকদের সব ধরনের সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘ত্রাণনির্ভরতা থেকে বেরিয়ে সক্ষমতা অর্জন, দেশের সামাজিক সুরক্ষা নিশ্চিতসহ ঝুঁকিপূর্ণ মানুষকে স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডের উদ্যোগ সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ মানুষদের সামাজিক সুরক্ষায় ভূমিকা রাখছে।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।