etcnews
ঢাকাSaturday , 3 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

টেক্সাসে আসছে হৃদি হকের ‘আন্ধার জয়’

etcnews
October 3, 2026 1:32 pm
Link Copied!

মঞ্চ ও চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র নির্মাণশৈলীর পরিচয় দেওয়া নির্দেশক হৃদি হকের নতুন নাট্যপ্রযোজনা ‘আন্ধার জয়’ এবার মঞ্চস্থ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।আগামী ৪ অক্টোবর টেক্সাসের জর্জটাউনের ই ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের জর্জটাউন থিয়েটার হলে নাটকটির প্রথম প্রদর্শনী হবে। এ আয়োজন ঘিরে অস্টিন, ডালাস, হিউস্টন ও সান অ্যান্টোনিওসহ টেক্সাসের নাট্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।হৃদি হক বাংলাদেশের মঞ্চনাটকে ‘টোটাল থিয়েটার’-এর ভাবনাকে সামনে রেখে ‘গহর বাদশা ও বানেসা পরী’ এবং ‘আকাশে ফুটেছে ফুল-লেটো কাহন’-এর মতো নান্দনিক প্রযোজনা উপহার দিয়েছেন। নির্দেশনার পাশাপাশি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, ‘জনতার রঙ্গশালা’, ‘গোলমাথা চোখা মাথা’, ‘প্রাগৈতিহাসিক’ ও ‘ক্রীতদাসের হাসি’র মতো আলোচিত নাটকে অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি।

আইরিশ নাট্যকার লেডি গ্রেগরির ক্লাসিক নাটকের ভাবনা থেকে নির্মিত ‘আন্ধার জয়’ বিদ্রোহ ও আত্মপরিচয়ের গল্প তুলে ধরবে। নাটকটিতে ব্যঙ্গাত্মক উপস্থাপন, শারীরিক অভিব্যক্তি, কোরিওগ্রাফি এবং সংগীতের সমন্বয়ে ভিন্নমাত্রার পরিবেশনা তৈরি করা হয়েছে।নাটকটির সংগীত পরিচালনা ও আবহ সংগীত তৈরি করেছেন ঢাকার নাট্যাঙ্গনের সংগীত পরিচালক কামরুজ্জামান রনি।

‘অস্টিন নাট্য মঞ্চ’-এর আমন্ত্রণে অস্টিনের প্রায় ৫০ জন নাট্যকর্মীকে নিয়ে কর্মশালা পরিচালনা করে এ প্রযোজনাটি তৈরি করেছেন হৃদি হক। তার লক্ষ্য আন্তর্জাতিক পরিসরে বাংলা নাট্যচর্চার নতুন সম্ভাবনা তৈরি করা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।