etcnews
ঢাকাMonday , 29 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বাগদানের ইঙ্গিত, কাকে বিয়ে করছেন অভিনেত্রী নাজনীন নীহা?

etcnews
June 29, 2026 3:07 pm
Link Copied!

কয়েক মাস আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নাজনীন নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তখন বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের অবস্থান পরিবর্তন করে নতুন করে আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী।

সোমবার (২৯ জুন) ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা, তবে কি বাগদান সম্পন্ন করেছেন তিনি?
বিষয়টি জানতে নাজনীন নীহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে কল করা হলে তিনি সেটি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপ ও খুদে বার্তাতেও সাড়া মেলেনি।এদিকে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। কেউ তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবি তুলেছেন। তবে এসব মন্তব্যেরও কোনো জবাব দেননি অভিনেত্রী।এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই ছবি ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে তিনি সেটিকে ‘নাটকের প্রচারণা’ বলে ব্যাখ্যা করেছিলেন।তবে এবার ‘এনগেজড’ স্ট্যাটাসের বিষয়ে নাজনীন নীহার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত তার বাগদান হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।