etcnews
ঢাকাMonday , 29 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

etcnews
June 29, 2026 11:51 am
Link Copied!

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলু।তিনি জানান, অসুস্থ হয়ে পড়ার পর কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। বর্তমানে তিনি মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।তবে তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ কিংবা বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যায়নি। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।