etcnews
ঢাকাMonday , 29 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বকেয়া পারিশ্রমিক দিচ্ছেন না পরিচালক, অভিযোগ পারসা ইভানার

etcnews
June 29, 2026 11:30 am
Link Copied!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন।বিষয়টি নিয়ে গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পারসা লিখেছেন, ‘আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে ফারহাদ আহমেদ ইশান সম্পর্কে কিছু কথা বলতে চাই। গত সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি। শুধু আমি নই- টিমের আরও অনেক সদস্য এখনও তাদের পাওনা বুঝে পাননি। আমাকে উনি টাকা দিয়েছেন তবে কিছু টাকা এখনও পরিশোধ করতে পারেননি। সেটা আমি বাদ দিয়েছি কিন্তু আমার টিমের কেউ টাকা পাননি যেটা আর্টিস্ট হিসেবে আমারও দায়িত্ব।’এরপর পারসা প্রশ্ন রেখে আরও যোগ করেন, ‘আমার নিজের টাকা না পেলেও হয়তো মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা? যে ছেলেটা নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে, একটা ভালো সুযোগের আশায় কঠোর পরিশ্রম করছে, তার প্রাপ্যটুকু কি সে পাবে না? আরও অনেক মানুষের পাওনা নিয়ে কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও প্রশ্নের বিষয়।’সহকর্মী ও সংশ্লিষ্টদের সতর্ক করে পরামর্শ দিয়ে অভিনেত্রী লেখেন, ‘কোনো কাজ শুরুর আগে যথাযথ খোঁজখবর নিন, সব চুক্তি ও আর্থিক বিষয় লিখিতভাবে নিশ্চিত করুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন।’

সবশেষ পারসা লেখেন, আমরা নিশ্চয়ই এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অসততা ও প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান সেখানে থাকা উচিত নয়।গণমাধ্যমকে পারসা ইভানা জানান, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নামে একটি ওয়েব কনটেন্টে তিনি গত বছরের ডিসেম্বর-জানুয়ারির দিকে কাজ করেছিলেন। তার দাবি, ওই কাজের পারিশ্রমিক এখনো পুরোপুরি পরিশোধ করা হয়নি। একই সঙ্গে অন্য শিল্পী ও প্রযোজনা দলের সদস্যদেরও বকেয়া রয়েছে।অভিনেত্রীর দাবি, গত ১৬ জুন পরিচালক তাকে আশ্বস্ত করেছিলেন যে ২৮ জুন সব বকেয়া পরিশোধ করবেন। কিন্তু নির্ধারিত দিনেও সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। বিষয়টি তিনি ইতোমধ্যে অভিনয় সংঘকে মৌখিকভাবে জানিয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।