বিশ্ব রেকর্ডের মেলা বসাতেই যেন এবার মাঠে নেমেছেন লিওনেল মেসি।টানা ৭ ম্যাচে গোল করে অন্যন্য এক কীর্তি গড়ছেনএই তারকা।জর্ডানের বিপক্ষে শুরু থেকে না খেললেও, বদলি হিসেবে নেমেই গোলের দেখা পেলেন মেসি। আর গড়লেন নতুন আরেকটি বিশ্ব রেকর্ড।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোল করলেন মেসি। এর আগে টানা ছয়টি করে ম্যাচে গোল দিয়ে রেকর্ডটি ছিল ফ্রান্সের জাস্ট ফন্তেইন (১৯৫৮) ও ব্রাজিলের জার্জিনিয়োর (১৯৭০)।
২০২২ সালের কাতার বিশ্বকাপে শেষ চার ম্যাচে গোল করেছিলেন মেসি। আর এবার গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করে ফন্তেইন ও জার্জিনিয়োকে ছাড়িয়ে নিজের একার সিংহাসনে বসলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
জর্ডানের বিপক্ষে ম্যাচের ৮০ মিনিটে গোল করে বিশ্ব রেকর্ডটি নিজের নামে লিখিয়েছেন মেসি। সব মিলিয়ে চলতি বিশ্বকাপে এটি তার ষষ্ঠ আর বিশ্বকাপ ক্যারিয়ারের ১৯তম গোল।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

