etcnews
ঢাকাSaturday , 27 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

etcnews
June 27, 2026 4:34 pm
Link Copied!

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অথিতি হলে প্রতি অতিথির জন্য এক হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।মো. শাহাদাত হোসেন বলেন, ‘বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিয়ে-শাদীতে আমরা দেখেছি, বৃত্ত ভৈরবের অশ্লীল প্রদর্শনীতে কি পরিমাণ অপচয় হয়। এটা একেবারে কল্পনার বাইরে। গায়ে হলুদের ক্যারোগ্রাফি দিয়ে নিত্য করার জন্য এক মাস পর্যন্ত ট্রেনিং নেওয়া হয়। এইসব অনুষ্ঠানে ব্যাপকভাবে অর্থ ব্যয় করা হয়।

তিনি আরও বলেন, বিয়ের অনুষ্ঠানে নাচ-গানে হাজার হাজার মানুষ এসে সেখানে অংশগ্রহণ করে। যা খায় তার অর্ধেকের বেশি অপচয় হয়। এই অপচয়টাকে বন্ধ করতে হবে’।অতিথি নিয়ন্ত্রণ আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এর আগে একটা অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল যে, ১০০ জনের বেশি অতিথি হলেই সেখানে একটা ট্যাক্স ধরা হতো। আমরা প্রস্তাব করছি, ১০০ জনের অতিথির বাইরে প্রতি অতিথির জন্য এক হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে হবে।এই সংসদ সদস্য আরও বলেন, বিশ্বাস করুন বন্ধুরা, যদি বিয়ে-শাদীতে বৃত্ত ভৈরবের এই ধরনের অশ্লীল প্রদর্শনীটা বন্ধ করা হয়, অপচয়টা বন্ধ করা হয় তাহলে একদিনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ১০ শতাংশ কমে আসবে’।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।