etcnews
ঢাকাFriday , 23 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি পেশাজীবী বিষয়ক সহ-সম্পাদক পদে দায়িত্ব পেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফি

etcnews
October 23, 2026 5:53 pm
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটিতে এক গুরুত্বপূর্ণ রদবদল ও নতুন নেতৃত্ব সংযোজন করা হয়েছে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট তরুণ সমাজসেবক এবং দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে দলের কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী বিষয়ক সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
দলের নীতিগত সিদ্ধান্ত ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় হাই কমান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
তরুণ ও পেশাজীবীদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে নুরুজ্জামান কাফি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বিশেষ করে ডিজিটাল মাধ্যমে ইতিবাচক কনটেন্ট তৈরি এবং তরুণ সমাজের মাঝে সচেতনতা সৃষ্টিতে তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছেন।

এদিকে নূরুজ্জামান কাফি কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় তার নিজ এলাকা কলাপাড়াসহ দেশের বিভিন্ন প্রান্তের পেশাজীবী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ নেটিজেনদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এনসিপি কলাপাড়া উপজেলা ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।