etcnews
ঢাকাFriday , 26 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় শিরোপা জিতলেন মিনহাজ উদ্দিন।

etcnews
June 26, 2026 9:33 pm
Link Copied!

স্পোর্টস ডেস্ক:

অঞ্জন’স-এর পৃষ্ঠপোষকতায়, এসএসপি স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশন-এর সহযোগিতায় অনুষ্ঠিত অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

প্রতিযোগিতায় মিনহাজ উদ্দিন ৮ খেলায় ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা নিশ্চিত করেন। ৭ পয়েন্ট করে অর্জন করেন দুই খেলোয়াড়। টাইব্রেকিংয়ে মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ এবং মোঃ আবু হানিফ তৃতীয় স্থান লাভ করেন।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নিয়াজ মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্জন’স-এর স্বত্বাধিকারী ও সিইও শাহিন আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ।

এর আগে সকালে দিনব্যাপী এই র‌্যাপিড দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন অঞ্জন’স-এর চিফ অব অপারেশন মাহিন আহমেদ মোজাম্মেল।

প্রতিযোগিতায় ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার, ৭ জন ফিদে মাস্টার এবং ১ জন মহিলা ফিদে মাস্টারসহ মোট ১৬৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। আট রাউন্ডের সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মোট ১ লাখ ১ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার এবং মেডেল প্রদান করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।